• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

আনন্দ ভ্রমণের নামে স্পিকার বাজিয়ে শব্দদূষণ, কাভার্ড ভ্যান আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৪ পঠিত
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

লালমোহনে গভীর রাতে, আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দ দূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে তিনটায় পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ড ভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর-যুবকের একটি দল। রাত সাড়ে তিনটার দিকে লালমোহন মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে কাভার্ড ভ্যানটি আটকে দেন লালমোহন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে কাভার্ড ভ্যানে করে আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ, তার ওপর স্পিকার বাজিয়ে উম্মাদের মত নাচানাচির ফলে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার নির্দেশও দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ