• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রংপুরে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫০ পঠিত
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সেলিম মিয়া,রংপুর প্রতিনিধি।।

রংপুরে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনায় অত্র চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ গোলাম জাকারিয়া পিন্টু’র সভাপতিত্বে কোতয়ালী থানার সামনে লিটিল রংপুর ইন মিলনায়তনে সকাল ১১টায় কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে তিনদিন ব্যাপি বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চান্দ, পরিচালক সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, এ এস এম রুবাইয়াত ফারমান, মোছাঃ শাহনাজ বেগম, সদস্য ও ট্রেইনার সৈয়দ মাহাবুবুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী মোঃ আলমগীর হোসেন, মুন আহমেদ, আলবেদা আক্তার, আমেনা খাতুন হাসি সহ অন্যান্যরা জানান রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বেকার নারী ও পুরুষদের নিয়ে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এ বিনামূল্যে এধরনের প্রশিক্ষণ করে থাকে তা জান ছিল না। তিন দিনের ফ্রি প্রশিক্ষণে অনেক কিছু জানতে পেরেছি যা স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরীতে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা বেশি বেশি করে করার জন্য রংপুর মেট্রোপলিটন চেম্বারের সকলকে অনুরোধ করেন অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ