• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

শারীরিক অসুস্থতা নিয়ে পরিকল্পনামন্ত্রী হাসপাতালে ভর্তি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

শারীরিক অসুস্থতা নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঠান্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যারের (মন্ত্রী) বুকে কফ জমেছে। এ ছাড়া ঠান্ডা ও সর্দির সমস্যাও আছে। গত পাঁচদিন ধরে স্যার বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে মন্ত্রণালয়ে দেখা যায়নি পরিকল্পনামন্ত্রীকে। এর আগে সামান্য অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে সুনামগঞ্জ ও মাদারীপুর সফর করায় আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরে তিনি ভর্তি হন বিএসএমএমইউতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ