• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঝালকাঠিতে কৃষকদলের জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকালে বিএনপি’র জেলা কার্যালয়ে জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো: আনিচুর রহমান খান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো: আজিজুর রহমান বশির, কৃষক দল জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা, কৃষক দল নেতা গোলাম ফারুক মোল্লা, মো: হুমায়ূন কবির, বাবুল মিনা, মো: মজিবর রহমান, মো; শামিম মল্লিক, শহিদুল ইসলাম খোকন, মোস্তফা কামাল মিন্টু, মো: হাফিজ মল্লিক, মো: বাবু হাওলাদার, মো: ইয়াসিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইয়াসিন হোসেন আবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ