• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

এক কক্ষে মাকে বসিয়ে অন্য কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় বরগুনায়।

রিপোর্টার: / ৩৯২ পঠিত
আপডেট: সোমবার, ১ জুন, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃবরগুনার বেতাগীতে ঝাঁর ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার অজুহাতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার চিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে লক্ষীচন্দ্র শীল।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে একই গ্রামের এক কিশোরীকে ঝারঁফুকঁ দিয়ে চিকিৎসার অজুহাতে বাড়ির পেছনের কক্ষে নিয়ে যান লক্ষীচন্দ্র। এতে সামনের কক্ষে থাকা কিশোরীর মায়ের সন্দেহ হয়। কিছুক্ষণ পর তিনি পেছনের কক্ষে গিয়ে দেখেন তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করছেন লক্ষীচন্দ্র। এ সময় কিশোরী ও তার মা চিৎকারে আশপাশের লোজন এগিয়ে আসলে লক্ষীচন্দ্র শীল পাালিয়ে যান। ঘটনা জানাজানির পরপরই লক্ষীচন্দ্রের ভাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবি চন্দ্র শীলের নেতৃত্বে কয়েকজন যুবক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এবিষয়ে কোথাও কোন অভিযোগ দিলে প্রাণনাশের হুমকি দেন।
বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন খান বলেন, ঘটনার পরে ইউপি সদস্য ছত্তার মল্লিক, রিয়াজ হোসেন, আলমগীর হোসেন ও বেতাগী থানার এস আই আমিনুল ইসলামসহ কয়েকজন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। বিচারের জন্য বৈঠকে বসলেও লক্ষীচন্দ্র শীল ও তার ভাই রবিচন্দ্র শীল সেখানে না আসায় বিচার করা সম্ভব হয়নি। এখন থানা আছে, পুলিশই বিচার করবে।
বেতাগী থানার ওসি সখাওয়াত হোসেন তপু বলেন, শনিবার ভুক্তভোগীর বাবা ও মা থানায় এসেছিল লিখিত অভিযোগ নিয়ে। অভিযোগপত্রটি কাঁটাছেঁড়া থাকায় কম্পোজ করে রোববার জমা দেবেন বলেছেন। অভিযোগ পেলে আমি আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ