• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

লালমোহনে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

মোঃ মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি।।

দশ পেরিয়ে এগারো বর্ষে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) লালমোহন প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ জসিম জনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা -০৩ আসেনর সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন -আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি আগামীতে মাননীয় নেত্রি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সবচেয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লালমোহন ও তজুমদ্দিনে দেশরত শেখ হাসিনার যত উন্নয়ন তা তুলে ধরছে এশিয়ান টিভি। এ টেলিভিশন আগামীর সুন্দর বাংলাদেশ, সুন্দর প্রজন্ম এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহযোগিতা করবে।
এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ এনায়েত হোসনে, লালমোহন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তফা মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আ. ন. ম শাহ জামাল দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এনামুল হক রিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ শাহিন কতুব,দপ্তর সম্পাদক মোঃ আবদুস সালাম সেন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সবাই এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে কেক কাটার মধ‍্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ