• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পাতিহাঁস পাড়ল কালো ডিম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপায় পাতিহাঁস চারটি কালো ডিম পেড়েছে। উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারের মোহাম্মাদ সরদারের বাড়িতে তার স্ত্রী লাইজু আক্তার বন্যার পালিত একটি দেশি জাতের পাতিহাঁস কালো রঙের ডিমগুলো দেয়। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছে ডিম আর হাঁস দেখতে।

মোহাম্মাদ সরদার জানান, তার স্ত্রী লাইজু আক্তার ১০টি দেশি প্রজাতির পাতিহাঁস পালন করেন। এর মধ্যে চার দিন আগে থেকে পর পর চারটি কালো ডিম পাড়ে। ডিমের রং দেখে কিছুটা বিচলিত হয়ে যান তারা। পরে প্রথম ডিমটি ভেঙে দেখার চেষ্টা করেন। প্রথম ডিমটির ওপরের রং কালো হলেও ভেতরের রং স্বাভাবিক রয়েছে। কিন্তু এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডিম দেখতে মানুষ ভিড় জমায়।

তিনি আরও বলেন, আমরা স্বাভাবিক খাবারই দিয়েছি। তারপরও কেন এমন হলো তা বুঝতে পারছি না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, ‘দেশি প্রজাতির হাঁসটি কোনো কারণে হয়তো বন্ডিং জাতের হাঁসের সঙ্গে ক্রস হতে পারে। বন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়। তবে কালো ডিম কেন- এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া এ হাঁসটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে এ সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ