• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঘোড়াঘাটে ২ যুবক নিহতের ঘটনায় বাড়ি ঘরে অগ্নি  সংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

মাহতাবউদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিখাঘাতে ২ যুবক নিহতের ঘটনায় প্রতি পক্ষদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে স্থানীয় জনতা।২৬ জানুয়ারী বৃহস্পতিবার নিহত মনোয়ার হোসেন মিম (২৪) রাকিব হোসেন (২৫) এর বাদ জোহর জানাজা ও দাঢন শেষে খোদাদপরু গ্রামবাসী ও উত্তেজিত মুসুল্লিরা প্রতিপক্ষ উমর আলীসহ প্রায় শতাধিক বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে।

অগ্নি সংযোগের ঘটনায় অগ্নি নিভানোর চেষ্টা করে আগুন নিভাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শণ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় খোদাদাদপুর হঠাৎ পাড়া চারমাথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন মিম (২৪) নামে এক যুবক । গুরুতর আহত অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান রাকিব হোসেন (২৫) নামে অপর এক যুবক।আহত হন ৫ জন।

এ ঘটনায় চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র ওমর আলী (৫৫), তার স্ত্রী মোমেতা বেগম (৪৫) ও তার ছেলে সামিরুল ইসলাম (২০) নামে ৩ জনকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।

নিহত মিম ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামের হায়দার আলীর পুত্র রাকিব হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।আহতদের স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গাইবান্ধা থেকে আসা চরের বাসিন্দা ওমর আলী ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জমি ক্রয় বরে বসবাস করে আসছিল। ওমর আলীর সাথে স্থানীয় হায়দার আলীর মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওমর আলী গত ৫/৬ মাস পূর্বে চর থেকে এসে খোদাদাতপুরে বসতবাড়ি গড়ে তোলে। ওই জায়গার আরেক অংশের মালিক হায়দার আলীর সাথে বিরোধে জড়িয়ে পড়ে।পরে তাদের এই বিরোধ গড়ায় আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ওমর আলীরা মাঝে মাঝেই জায়গাটি দখল নিতে আসেন।

২৫ জানুয়ারী বুধবার সকালে নিহত মিম ও তার বন্ধু নিহত রাকিব ওমর আলীর বাড়ি সংলগ্ন মিমের নিজস্ব গভীর নলকূপের সেচকাজ পরিচালনা করতে আসলে ওমর আলী ও তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওমর আলী সহ তার পরিবারের ৫-৬ জন সদস্য চাকু, ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত মিমদের উপর হামলা করে। এতে তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মিম মারা যায়। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহর নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) এর জানাজা ও দাফন শেষে খোদাদপরু গ্রামবাসী ও উত্তেজিত মুসুল্লিরা প্রায় শতাধিক বাড়ি ও ঘরে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ