• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ভোলা জেলা আইনজীবী সমিতির ২০২৩ ইং নির্বাচনে সভাপতি অ্যাড.সালাউদ্দিন,সম্পাদক অ্যাড. ইফারুল হাসান শরীফ নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৪ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

শনিবার (২৮ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোলা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩টি পদের বিপরীতে দুটি প্যানেল ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন হাওলাদার । তিনি পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে পেয়েছেন ৮২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মো. ইফারুল হাসান শরীফ। তিনি পেয়েছেন ৯৬ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত অ্যাড.মাহবুবল হক লিটু পেয়েছেন ৯৩ ভোট।
সহ-সভাপতির ২টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী অ্যাড.আবুল কাশেম ও বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড.মো. ইউসুফ (১)। সহ-সাধারণ সম্পাদক ২টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাড.মেজবাহুল আলম ও অ্যাড. মো: মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ তোহা, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে আলীগ সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ মাহবুবর রহমান। পাঠাগার সম্পাদক পদে আ’লীগ সর্মথিত প্রার্থী অ্যাড.বাবুল হাসান এবং বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য তিনটি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ ইউসুফ (২) ও অ্যাড. মোঃ সালাউদ্দিন আহমেদ প্রিন্স ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাড.মো. মওদুদ আলম টুটুল নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার কামাল, মোঃ বায়েজিদ ও অ্যাডভোকেট মোঃ তৈয়ব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ