• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

বেড়াতে এসে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে লামিয়া ইসলাম (আহিয়া) নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৩টায় উপজেলার আসলামপুরে নানা বাড়িতে এঘটনা ঘটে।

শিশু লামিয়া ইসলাম (আহিয়া) নোয়াখালী জেলার বসুরহাট থানা চরফকিরা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের মোঃ রাসেলের মেয়ে।
স্বজনরা জানায়, শিশুর মা ফজিলাতুন নেছা কিছুদিন আগে তাকে (আহিয়া) নিয়ে বেড়াতে আসেন।

রবিবার বিকালে তার মায়ের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে (আহিয়া) দেখতে না-পেয়ে অনেক খোজাখুজি করলে নানার বাড়ির পুকুর থেকে শিশু (আহিয়া) কে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ