• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ সংকলনের মোড়ক উন্মোচন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে লক্ষ্য এবার ‘স্মাট বাংলাদেশ’ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সংকলনের মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি এক প্রেসব্রিফিং এ সরকারের বিগত ৪ বছরের উন্নয়ন এবং আগামী পরিকল্পনা তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী জেলা আওয়ালীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ালীগ সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ইউসুফ আলী, রাঙ্গাবালী উপজেলা আওয়ালীগ সভাপতি অধ্যক্ষ
দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক সাইদুর জামান মামুন, কুয়াকাটা পৌর আওয়ালীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মো.জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্কুল-কলেজের শিক্ষক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজবাহউদ্দিন মান্নু ও সাংবাদিক গোফরান পলাশ।
এমপি মহিব সাংবাদিকদের উদ্যেশে বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পন এবং সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের মাধমেই আমরা দেশ ও সমাজ
ব্যবস্থাকে দেখতে পাই। সাংবাদিকদের মাধ্যমে প্রতিনিয়ত যেমন নতুন নতুন তথ্য উপাত্ত ও কাজের সন্ধান খুজে পাই, ঠিক তেমনিই গন মানুষের আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে নিজেকে অধিকতর সম্পৃকরতে উদ্ধুদ্ধ হই। তাই সাংবাদিকরাই হচ্ছে জাতি, রাষ্ট্র ও দেশের প্রকৃত পথ প্রদর্শক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ