• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলায় বনের হরিণ লোকালয়ে এসে আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বনের হরিণ লোকালয়ে দেখে প্রথমে চিনতে পারেনি স্থানীয়রা। শিয়াল ভেবে তাড়া করে আটক পরবর্তী চিনতে পেরে বন বিভাগের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলে হরিণটিকে ঘুরতে দেখে শিয়াল ভেবে তাড়া করে স্থানীয়রা। তাড়া খেয়ে পাশের পুকুরে ঝাপ দেয় হরিণটি। পরে পুকুর থেকে হরিণটি উদ্ধার করে ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ও বন বিভাগের কর্মকর্তাকে খবর দেয় তারা। এদিকে বনের হরিণ কে লোকালয়ে পেয়ে দেখতে ভীড় জমায় আশপাশের লোকজন।

ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়া হয়েছে।

লালমোহন বন বিভাগের বিট অফিসার মোঃ তাজল ইসলাম বলেন, হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ (মেদ্দা), হরিণটি বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ