Array ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। – Daily Crime Bangla
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন সাহিদা বেগম (১৮) নামে এক তরুণী এমন তথ্য পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। তরুণী সাহিদা ওই এলাকার নূরনবীর মেয়ে।
মৃত সাহিদার মা শাহানূর বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে যাই। এর কিছুক্ষণ পরে বাসায় ফিরে দেখি ঘরের দরজা-জানালা বন্ধ রয়েছে। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি সাহিদা রুমে থাকা ফ্যানের সঙ্গে ওড়না লাগানো অবস্থায় ঝুলছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে নিচে নামায়।
শাহানূর বেগম আরো বলেন, সাহিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। যার জন্য কয়েকবার তাকে ডাক্তারও দেখানো হয়েছিল। ডাক্তার দেখালে কয়েকদিন সে ভালো থাকে, কিছুদিন গেলে আবার আগের মতই অদ্ভুত আচরণ শুরু করে। মানসিক এ সমস্যার কারণেই সাহিদা গলায় ফাঁস দিয়েছে বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ