• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

এজেন্ট ব্যাংকের তালা ভেঙে টাকা চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরে দিনে-দুপুরে ব্যাংকের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটেছে হারাগাছ ডাচ-বাংলা এজেন্ট বাংকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে ছিলেন। জুম্মার নামাজের পরে বিকেলে তারা ব্যাংকে এসে দেখেন ব্যাংকের তালা ভাঙা। এ সময় কর্মকর্তারা ব্যাংকে ঢুকে দেখতে পান ব্যাংকের ভল্ট থেকে চার লাখ টাকা চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরে পুলিশ আসে।

সিসিটিভির ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুই যুবক মোটরসাইকেলে এসে ব্যাংকের তালা ভেঙে ভিতরে ঢুকছেন। ধারণা করা হচ্ছে, ওই দুই যুবকই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, ব্যাংক থেকে চার লাখ টাকা চুরি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ