• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

প্রাণ গেল ভাই-বোনের ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে /দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮০ পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের দুজন যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন।

তিনি জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ