• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঠাকুরগাঁও এ ছেলের হাতে বাবা খুন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। ঘাতক ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত ফজলে হক চার ছেলে ও দুই মেয়ের বাবা। ঘাতক গোলাম আজম তার দ্বিতীয় ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা শেষে তিনি দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন ঘাত গোলাম আজম তার বাবাকে শয়ন কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গোলাম আজম তার বাবাকে হত্যা পর থানায় এসে আত্মসমর্পণ করেন।

তিনি আরও জানান, ঘাতক গোলাম আজম মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

নিহত ফজলে হকের লাশ ময়নাতন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ