• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলায় শিক্ষক ও তার পরিবারের উপর হামলা, তিন নারীসহ আহত ৭জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৭ পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলায় তিন নারীসহ আরও ৭ জন গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন, রাজিয়া, তহমিনা, ফিমাহ, মোঃ ফিরোজ, আঃ রহমান, নাগর মাল ও সাঈদ মাল।

এদিকে গুরুতর আহত সাঈদ মালকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের আলী একাব্বর মাঝি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ মিয়ার পরিবারের সাথে আলী একাব্বর মাঝি বাড়ির আনিচুল হক গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারই জেরে বিভিন্ন সময় ফিরোজ মিয়াসহ তার পরিবারের লোকজনের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে আনিচুল হক গংরা।

শিক্ষক মোঃ ফিরোজ বলেন, সোমবার সকালে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে আনিচুল হকের নাতি সবুজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমার গায়েও হাত তোলে। এসময় আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সরে যায় সবুজ। পরে আমার ছোট ভাই সাঈদ মালের মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে আনিচুল হকের ছেলে মাসুদ, সিরাজ, বেল্লাল, কুদ্দুস, নুরুদ্দিন ও আনিচুল হকের নাতি সবুজ,মামুন, হেলালসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তাদের হামলায় ছোট ভাই সাঈদ মালের হাতের কব্জি ভেঙে যায়।

এদিকে সংবাদ পেয়ে আমাদের বাঁচাতে বাড়ি থেকে রাজিয়া, তহমিনা, ফিমাহ ও নাগর এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় এবং নারীদের পরিহিত স্বর্ণালংকার ও নাগরের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ বিষয়ে জানতে চাইলে আনিচুল হকের ছেলে ইব্রাহিম সবুজ হামলার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাকেসহ আমার পরিবারের ওপর হামলা করেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ