• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে ইউএনওর নিকট অভিযোগের পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল মিশনের ইনচার্জ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের আবিরেরপাড়া (মিশনপাড়া) গ্রামের মৃত নাতালিশ সরেন এর ছেলে খ্রীষ্টফার সরেনের একই মৌজার ২৯২ নং খতিয়ানভুক্ত ৬৯৮ দাগে পৈত্রিক ৪১ শতক জমি। যার ডিপি- নং- ১৩০। ওই জমিতে প্রায় ৩০ বছর পূর্বে তিনি মেহগণির গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই জমির গাছগুলো একই গ্রামের মারিয়ামপুর মিশনের ইনচার্জ কেটে নেয়ার পায়তারা করে আসছিল।সম্প্রতি মিশনের ইনচার্জ গাছগুলো কেটে নেওয়ার হুমকি দেন। খ্রীষ্টফার সরেন এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট গত ১ ফেব্রুয়ারী লিখিত অভিযোগ করেন। এরপরেও শেষ রক্ষা হলো না গাছগুলোর । মারিয়ামপুর মিশনের ইনচার্জ গত ৪ ফেব্রুয়ারী দূর্বত্তদের দিয়ে খ্রীষ্টফার সরেনের ২ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ