• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

লালমোহনে জমি বিরোধের জেরে ৮জনকে পিটিয়ে আহত করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।।

লালমোহনে জমি বিরোধের জেরে ৮জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গজারিয়া গ্রামে ৬ ফেব্রুয়ারি সকাল অনুমান ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ সূত্রে জানা গেছে, গজারিয়ায় মালবাড়ির আনিচল হক মাল ও তার পরিবারের লোকজনের সাথে একই বাড়ির ফিরোজ, সিদ্দিক, নাগরসহ তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। আনিচল মালের ও তার পরিবারবর্গের ওয়ারিশি, রেকর্ডিয় ও খরিদ করা জমি বিভিন্ন সময় জোরপূর্বক ভোগদখলে লিপ্ত থাকে এবং তাদেরকে উচ্ছেদ করার পায়তারা দিতে থাকে ফিরোজ, সিদ্দিকসহ তাদের লোকজন। সুযোগ পেলেই আনিচল গংদের ক্ষতি করে এবং নানাভাবে তাদের হয়রানি করতে থাকে। আনিচল গংরা জমির হিসাব নিকাশের কথা বললে তারা ষড়যন্ত্র করতে থাকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সকাল অনুমান ৮টার সময় পূর্ব পরিকল্পিতভাবে ফিরোজ, সিদ্দিক, নাগর, ছায়েদ, আব্দুর রহমান রাব্বি, আরিফ, সোহরাব, গিয়াস, সানজিদ, সজীব, রফিকসহ আরো লোকজন মিলে হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে আনিচল, সিরাজ, মাসুদ, বেল্লাল, সবুজ, হেলাল, ফাতেমা, জমিলাকে আহত করে। গুরুতর আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। তারা এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ