• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রংপুরে ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে কারাদন্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে ১ যুবকের ১১ বছর কারাদন্ড । রংপুরের পীরগঞ্জে ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করায় পরিতোষ সরকার (২১) নামে এক যুবককে বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

রায় ঘোষণার সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বিষয়েটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড দিয়েছেন বিচারক। তবে সব সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক কারাগারে আসামিপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আগুনে ৩৯টি পরিবারে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট হয় বিভিন্ন বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ