• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় এক আদিবাসী শিশুর নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় শতাব্দী মুরমু(৩) নামের এক আদিবাসী শিশুর নিহত হয়েছে।

৯ই ফ্রেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের বিন্যগাড়ী আদিবাসী তামাকু পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শতাব্দী মুরমু ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বিন্নাগাড়ী তামাকু পাড়ার কর্নেল মুরমুরের মেয়ে।
নিহত শিশু শতাব্দীর মা কল্পনা মুরমু জানান,সকাল আনুমানিক ১১টায় তার বড় মেয়ে শ্রেয়া ছোট বোন শতাব্দীকে সাইকেলের পিছনে বসে নিয়ে চালাচ্ছিল।
এ সময় হঠাৎ ছোট মেয়ে সাইকেল থেকে পড়ে গেলে পিছন থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে শতাব্দী জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুততাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে।
ঘোড়াঘাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ফারহান তানভিরুল ইসলাম জানান,দুপুর ১২ টায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটির মরদেহ তার স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছেন।ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ