• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

এ স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি আমার পুরো পুলিশবাহিনীর- পুলিশ সুপার সাইদুল ইসলাম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান কাজের মূল্যায়নের ওপর স্বীকৃতিস্বরূপ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। রেঞ্জের ৬টি জেলার পুলিশের কাজের ওপর এ মূল্যায়ন কার্যক্রম হয়ে থাকে।

এ বিষয়ে পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, যে কোন স্বীকৃতি সবারই ভালো লাগে। এ স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি আমার একার নয়, পটুয়াখালী জেলার পুরো পুলিশবাহিনীর। যখন জেলার সকল সদস্য একনিষ্ঠভাবে কাজ করে তখনই সাফল্য অর্জন করা যায়। এ স্বীকৃতি জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে আমি উৎসর্গ করলাম।

পুলিশ সুপার আরও বলেন, করোনার কারণে মূল্যায়ন প্রক্রিয়া অনেক দিন বন্ধ ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে আবার শুরু হয়েছে এ মূল্যায়ন প্রক্রিয়া। ডিসেম্বর মাসে ৮টি ক্যাটাগরিতে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হলে পটুয়াখালী জেলা পুলিশ ৩টি স্বীকৃতি অর্জন করেছিল।

২০২৩ সালের জানুয়ারি মাসে এ মূল্যায়ন প্রক্রিয়ায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম। রেঞ্জের ৯ ক্যাটাগরিতে এ স্বীকৃতি দেওয়া হয়। তন্মধ্যে পটুয়াখালী জেলার স্বীকৃতি এসেছে ৫টি। ৫টি স্বীকৃতি হলো: রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার- সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার- শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শ্রেষ্ঠ ডিবি অফিসার- সম্বিত রায় এসআই (নিরস্ত্র), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- মো. ফয়সাল আহমেদ, মাদক উদ্ধারকারী অফিসার- মো. আবুল বাশার।

উল্লেখ্য যে, পটুয়াখালী সদরসহ জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে। অবৈধ উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় জনসাধারণ স্বস্তি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ