• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তালতলীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মিঠু সরদার, তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

সংবাদ প্রকাশের জের ধরে তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক শাহাদাৎ হোসেনে নামে দায়ের করা হয়রানি মূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় উপজেলার সদর রোডে তালতলী সাংবাদিক সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মামলার বাদী স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর বিরুদ্ধে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তালতলী সাংবাদিক সমন্বয়ে পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে ৪ টি সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজ অংশ নেন। তালতলী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচএম জলিল আহমেদ, তাললতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাতৎ হোসেন।

এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল পাচারের করে সেই ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর মামলা করে প্রমাণ করেছেন গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহা, তামার তার ও অ্যালুমিনিয়াম পাচারের সংবাদের প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন ওই ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে মশিউর। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচার করবে, আবার সাংবাদিকের নামে মামলাও করবে এটা মানা যায় না। ওই মশিউরের খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। সরকার উন্নয়ন করে আর মশিউরের মত চোরাচালানিদের পকেট ভরে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি স্থানীয় দৈনিক দীপাঞ্চল পত্রিকায় ‘মাদ্রাসার মাঠে ভাঙারি মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলা করেন ভাঙারি ব্যবসায়ী মশিউর। এর পরের দিন চাঁদাবাজি মামলার অন্যতম সাক্ষী মিলনের ঘর থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ