• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা অনলাইন ডেস্ক।।

সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর পক্ষ থেকে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি ১৭ ফেব্রুয়ারি বেলা ৩.৩০ ঘটিকায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে নাগারিক সমাবেশের আয়োজন করেন। গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহনের সভাপতিত্বে নাগরিক সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সম্পাদক মঈন-উল-ইসলাম কবির ও সমাবেশ পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের সহ-সভাপতি মো. আলাউদ্দিন আজাদ।

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন, ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান, ঢাকাস্থ আওয়ামী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. আব্দুল হক হাওলাদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এটিএম শোয়েব তালুকদার, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন মিরাজ, বাংলাদেশ কংগ্রেসের বরিশাল জেলার সভাপতি এ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম, যুব অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি এইচ এম হাসান, গর্বের বাকেরগঞ্জের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, মো. ওসমান গনি, মো. রাব্বী মোল্লা, এইচ এম দুলাল, মো. রাকিব খান, খান মোঃ মেহেদী, বায়জিদ আলম প্রমুখসহ আরও অনেকে।

এসময়ে বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১ জানুয়ারি কোন এক অদৃশ্য কারনে দক্ষিণবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং পুরাকীর্তির তীর্থভূমি বাকেরগঞ্জ কে জেলা থেকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় থানা (উপজেলায়) রূপান্তর করা হয়েছে। সরকারি বিধিবিধান না মেনে, জেলা থেকে উপজেলায় রুপান্তর করা চরম অন্যায়। এসো মোরা ঐক্য করি, বাকেরগঞ্জ জেলা পূর্ণউদ্ধার করি।

উল্লেখ্য সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ ২০১৪ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাকেরগঞ্জ জেলা অধিকারের কথা বলে আসছে। এরই অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর ২০২২ সালে আনুষ্ঠানিক ভাবে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি গঠন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ