• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

রংপুরে তিস্তা চরে ভুট্টার ফুলে পথিকের নজর কাড়ায়/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সেলিম মিয়া, রংপুর প্রতিনিধি।।

তিস্তা চরে চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সারা মাঠ জুড়ে এখন শুধু ভুট্টার উঠতি চারা শোভা পাচ্ছে। ঝিলমিল করে বাতাসে দোলছে ভুট্টার সবুজপাতা ও ফুল। কৃষক অধীর আগ্রহে মনের খুঁশিতে মাঠে কাজ করছে ফসল ঘরে তোলার জন্য। অধিকাংশ প্রান্তিক চাষীরা গত কয়েক বছর যাবৎ ভুট্টার চাষ করে আসছে। অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভজনক হওয়ায় ভুট্টা চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

ভুট্রা চাষে কীটনাশক ও সেচ তেমন বেশি দিতে হয় না। বর্তমানে আটার বিকল্প গো খাদ্য হিসেবে ভুট্রা ব্যাপক হারে ব্যবহার হয়েছে।
বিঘা প্রতি আট থেকে দশ হাজার টাকা খরচ করে চাষীরা ২৫ থেকে ৩০ হাজার টাকার ভুট্রা বিক্রী করতে পারে। চলতি মৌসুমে ফলনের আকৃতি ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি ।

কৃষক, হানিফ ও রুহুল মিয়া জানান, ভুট্রার চাষ খুবই লাভজনক। সেচ ও কীটনাশক কম লাগে। আবার ভুট্রা ঘরে তুলার পর জমিতে পাট ও ধানের আবাদ করা যায়। একবিঘা জমিতে প্রায় ৩৫ থেকে ৪০ মন ভুট্রা হয় যা ধানে তুলনায় অনেক বেশী। ভুট্রা চাষে কৃষি বিভাগের সহযোগীতা খুবই কম। কৃষি বিভাগের পর্যাপ্ত সহযোগীতা পাওয়া গেলে তারা আরো বেশী লাভবান হবেন বলেও জানান।

কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে এবার ১শ হেক্টর চরের জমিতে ভুট্রা চাষ হয়েছে। ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। একই সাথে আগামী চর এলাকায় ভুট্রার আবাদ আরো বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ