• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

মহিপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা। ।

রিপোর্টার: / ২৫৪ পঠিত
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ঃ পটুয়াখালীর মহিপুরে ইভটিজিং করার প্রতিবাদ করায় মোঃ আলমগীর খান (৪৫) নামে বিএনপি’র এক ওয়ার্ড কর্মীর হাতে স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মহিপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি কর্মী আলমগীর ওই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে কোনো এক নারী দর্শককে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ উচ্চারণ করে ইভটিজিং করেন। এসময় স্থানীয় সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক প্রতিবাদ করলে তার উপর চড়াও হন তিনি। এমনকি সাংবাদিক পরিচয় পেয়েও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এগুলো ভিডিও করতে গেলে তার মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালান বিএনপি’র ওই কর্মী। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ও অতিথিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত আলমগীরের নামে বিগত দুই মাস আগে নিজশিবাড়িয়া মাহফিলের মাঠে চরমোনাই সমর্থক মহিবুল্লাহ মোল্লাকে লাঞ্ছিত করাসহ বিভিন্ন মানুষকে হয়রানি, অসদাচরণ, মারধর ও ইভটিজিংয়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজশিববাড়িয়া গ্রামের মোঃ গোলাপ খানের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।

ইউপি সদস্য আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের মাঝে কথা কাটাকাটি চলছিলো।‌ পরে আমি তাদেরকে থামিয়ে দেই। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা সঠিক জানি না।’

মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জিটিভি’র কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আতিক একজন পরিচ্ছন্ন গণমাধ্যমকর্মী। তাঁর সাথে এমন অসদাচরণ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এর আগেও আলমগীরের নামে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শীঘ্রই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ