• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে ৫৩টি পরিবারে হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়ন থেকে ৫৩ জন কৃষক-কিষাণিকে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন এবং বাগান তৈরি করার জন্য সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

১ মার্চ বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এই বীজ, চারা ও অন্যান্য কৃষি সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন ঘোড়াঘাট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আল মাহমুদ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক এমডি লোটাস আহম্মেদ ও সাংবাদিক ফরিদুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার বলেন, কৃষান-কিষাণির বসতবাড়িতে ১.৫ শতক জমিতে পুষ্টি বাগান স্থাপন করা হবে। সেই বাগানে শাকসবজির বীজ, রাসায়নিক সার, ভার্মি কম্পোষ্ট, সবজি ও ফলের চারা, পানি সেচের জন্য ঝাঝরি ও বাগান বেস্টণীর জন্য নেট দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অনাবাদি পতিত জমি ও অব্যবহৃত বসতবাড়ির জায়গাসমুহ চাষের আওতায় আনার জন্য পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত করে সবজির চাহিদা পুরনসহ কৃষি উৎপাদন বৃদ্ধি হবে।

ফটো ক্যাপশন- ঘোড়াঘাটে পারিবারিক পুষ্টি বাগান তৈরির জন্য চারা সহ অন্যান্য সামগ্রী কৃষকের হাতে তুলে নিচ্ছেন কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ