• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

লঞ্চে উপচে পড়া ভিড় মানছেন না স্থাস্থ্যবিধি বরগুনায় ।

রিপোর্টার: / ৪১৯ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও উপচে পরা ভিড় নিয়ে যাত্রা শুরু করেছে লঞ্চগুলো।
বরগুনা থেকে রাজধানীমুখী কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হয়নি। প্রতিটি লঞ্চে ঈদের সময়ের মত ভিড় ছিলো।
রবিবার দুপুর থেকে বরগুনা নদী বন্দরে থাকা লঞ্চে একটু একটু করে ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই লঞ্চগুলোতে দেখা যায় উপচে পরা ভিড়।
 বরগুনা নদী বন্দরে থেকে দুটি লঞ্চ ছাড়ার কথা থাকলেও সকল লঞ্চ এক মালিকের হওয়ায় লঞ্চ ছাড়ছে একটি। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি সহ নানা সমস্যা
সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও এখানো তা মানা হয়নি। যাত্রীদের অনেকের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তাছাড়াও লঞ্চ কর্তৃপক্ষও বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি। লঞ্চগুলোতে হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা বা জীবানুনাশক স্প্রে করতেও দেখা যায়নি।
করোনার আতংকে তোয়াক্কা না করে আগের মতই যাত্রী পরিবহন করছে। যাত্রীরাও কোনো ধরনের নিয়মনীতি না মেনেই লঞ্চে যাত্রা করছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ