• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তপাা অভিযানে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডে অভিযান চালায় দপ্তরটির কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানে ঢাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মমতাজ আলী ওরফে মন্তাজ আলীর ৭ হাজার টাকা ও রাজলক্ষী-১ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক কার্তিক চৌধুরীর ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি হোটেলেই অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো এবং মূল্য তালিকা না থাকা সহ খাবারে আয়োডিন বিহীন লবন ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে। দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘পুরো জেলা ব্যাপী আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। ভোক্তার অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অভিযানে আরো একটি হোটেল মালিককে আমরা সর্তক করে দিয়েছি। যাদেরকে জরিমানা করা হয়েছে, তারা আগামী দিনে সচেতন এবং সর্তক না হলে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে।’

অভিযান শেষে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুসফিকুর রহমান ও ঘোড়াঘাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ইসরাইল হোসেন সহ দপ্তর দুটির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ