• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,, গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর,, ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,,

কলাপাড়ায় উত্তপ্ত হতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

মো: নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।

উত্তপ্ত হতে শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠ। বিএনপি’র মনোনীত কোন
প্রার্থী না থাকলেও আওয়ামীলীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ইতোমধ্যে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়ার আদর্শ গ্রামে নৌকা ও হাতপাখা মার্কার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তবে প্রশাসন সজাগ ও সচেষ্ট থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মেজবাহ উদ্দিন খাঁন দুলাল অভিযোগ করে বলেন, শান্তিপূর্নভাবে
আমাদের উঠান বৈঠক চলছিল। এসময় নৌকা মার্কার সমর্থকরা আমাদের উঠান বৈঠককে বানচাল করার চেষ্টা করে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, শান্তিপূর্ণভাবেই ১৬ মার্চ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নে আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ মার্চ প্রতিক বরাদ্ধের পর থেকেই নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ