• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

রংপুরের তাসমিয়া জাতীয় যুব গেমসে রেকর্ড গড়লেন হাই জাম্পে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

মেয়েকে খেলোয়াড় বানানো ইচ্ছা পূরণে দেশের যেখানেই মেয়ের প্রতিযোগিতা থাকে, সেখানেই ছুটে যান বাবা আফজাল হোসেন। বনানী আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমসে তাসমিয়া হোসেন হাই জাম্পে অংশ নেয়, পাশেই দাঁড়িয়ে তা দেখছিলেন বাবা আফজাল।

লাফ শেষ হতেই তাসমিয়াকে বুকে জড়িয়ে ধরেন আফজাল। বাবার চোখে তখন আনন্দের কান্না। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া।

রংপুর বিভাগের হয়ে সোনা জিততে বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী তাসমিয়া লাফিয়েছে ১.৫২ মিটার। শোনা গেছে, যুব গেমসে মেয়েদের হাই জাম্পের আগের রেকর্ডটি ১.৩৪ মিটর। তবে সেই রেকর্ডের কোনো নথি ফেডারেশনে নেই। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া এর আগে ২০২১ সালে জাতীয় জুনিয়র মিটে এই ইভেন্টে রুপা জেতে তাসমিয়া। সেবার সে লাফিয়েছিল ১.৩৬ মিটার।

এবার আরও বেশি উচ্চতায় লাফিয়ে খুশি তাসমিয়া, ‘আমি যুব গেমসের জন্য কঠোর অনুশীলন করেছি। শীতের মধ্যে ভোরবেলা উঠতে হতো অনুশীলনের জন্য। প্রথমে খুব কষ্ট হতো। কিন্তু পরে অভ্যাস হয়ে যায়। অবশেষে কষ্টের ফল পেয়ে ভালো লাগছে।’আশির দশকে নিয়মিত কাবাডি খেলতেন আফজাল। মেয়েকেও খেলোয়াড় বানানোর ইচ্ছা ছিল।

একমাত্র মেয়েকে শুরুতে রাগবি ও ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন। কিন্তু তাসমিয়ার উচ্চতা (৫ ফুট সাড়ে সাত ইঞ্চি) দেখে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ওয়ালিদা বেগম হাই জাম্পে অংশ নিতে পরামর্শ দেন। রংপুরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আফজাল। ঢাকায় এসেছেন মেয়ের যুব গেমসের ইভেন্টগুলো সরাসরি দেখতে।

মেয়ে যে সোনার পদক জিতবেন, সেটা জানতেন। কিন্তু রেকর্ড গড়তে দেখে অবাকই হয়েছেন তিনি, ‘মেয়ের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস ছিল। কিন্তু ও রেকর্ড গড়বে সেটা বুঝিনি। আমি খুব খুশি।’ বাংলাদেশের অ্যাথলেটিকসে হাই জাম্পে আশার আলো ছড়াচ্ছেন মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি, রিতু আক্তাররা।

সর্বশেষ এস এ গেমসে ২০১৯ সালে নেপালে রুপা জেতেন মাহফুজুর। গত বছর ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকসে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন রিতু আক্তার। তিনি লাফিয়েছিলেন ১.৭৫ মিটার। তাসমিয়া এবার এই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন, ‘রিতু আপু এবার রেকর্ড গড়েছিল, সেটা আমি জানি। আমি এবার রিতু আপুর রেকর্ড ভাঙতে চাই। এসএ গেমসে সোনা জিততে চাই।’

এদিকে তার এই স্বর্ণপদক প্রাপ্তিতে বি কে এসপি‘র মহাপরিচালকসহ শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাসমিয়ার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ