• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৪ পঠিত
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাগান বাড়ী কেন্দ্রীয় কবর স্থান থেকে চুরি করা হয়েছে ছয়টি কঙ্কাল । কঙ্কালগুলোর মধ্যে একটি নতুন কবর ও পাঁচটি পুরাতন কবর বলে দাবী স্থানীয়দের। একটি কবর পৌরসভার কাদিমনগরের ব্যবসায়ী সাব্বিরের মায়ের কবর,একটি কাজিপাড়ার করিম নামের এক ব্যক্তির এবং অন্য চারটি ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।কঙ্কালগুলো চুরি করা হয়েছে শনিবার দিবাগত রাতে বলে দাবী করছেন স্থানীয়রা।

কবরস্থানের আমের বাগান লিজ নেওয়া ব্যবসায়ী ভ‚ট্টু মিয়ার সাথে কথা হলে তিনি জানান,রবিবার বিকেলে পৌরসভার বাগান বাড়ী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখতে পান । আম গাছের মুকুল আসায় আজ গাছের পরিচর্যা করছিলেন,হঠাৎ তিনি ছয়টি কবরের মাথার দিকে গর্ত দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন ওই কয়েকটি কবরে শুধু মাত্র কাফনের কাপড় রয়েছে।
পরে মসজিদে মুসুল্লীদের খবর দিলে আসরের নামাজ শেষে ইমাম,মুসুল্লী ও স্থানীয়রা গিয়ে ঘটনার সত্যতা পান।কবরস্থানের সর্ব শেষ উত্তর দিকের রাস্তার দুই ধার থেকে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে দাবি উপস্থিত সকলের।

এই কবরস্থানে প্রায় ৩ বছর আগে নিজের মায়ের মরদেহ দাফন করেছে পৌর এলাকার কাদিমনগর গ্রামের সাব্বির মিয়া। তিনি বলেন, গত শুক্রবার মায়ের কবর জিয়ারত করেছি। তখন কবর ঠিক ছিলো। আজ গিয়ে দেখি কবরটি খুঁড়ে রাখা । কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে।

কবরস্থান জামে মসজিদের ইমাম ওবায়দুর রহমান বলেন, আছরের নামাজ শেষে মুুল্লীরা সহ কবরস্থানে গিয়ে দেখি ঘটনাটি সত্য।বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। কবরের উপরে মাথার দিকের অংশের বাঁশ সরানো।ভিতরে শুধু কাপড় পড়ে আছে। অনেক গুলোর ভিতরে আবার কিছুই নাই। ফাঁকা পড়ে আছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, এই বিষয়ে এখনও কিছু জানি না। তবে কেও অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ