• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সাংবাদিক জসিম উদ্দিন সিকদারের স্ত্রী নুসরাত জাহান লিনার অকাল মৃত্যুতে তালতলীতে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৭ পঠিত
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩

মোঃ মিঠু সরদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদারের স্ত্রী সাবেক ইউপি সদস্য নুসরাত জাহান লীনার অকাল মৃত্যুতে তালতলী সাংবাদিক ফোরামের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ মানবাধিকার কমিশন তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমতিয়াজ ইমন নয়ন, তালতলী প্রেসক্লাব সভাপতি মুহা. আব্দুল মোতালেব, রিপোটার্স ইউনিটির সভাপতি মাওলানা মোঃ জোবায়ের হোসেন ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইউসুফ আলী। তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাইরাজ মাঝির সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন মরহুমার স্বামী দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদার, সিনিয়র সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রভাষক মোঃ নাশির উদ্দিন,তালতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম আকাশ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান, সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান, সোহেল রানা, কামাল হোসেন, লিমন গাজী, জসিম উদ্দিন ও মিঠু সরদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ