• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়ায় উদযাপিত হয়েছে হলি উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। পটুয়াখালীর কলাপাড়ায় এ উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির থেকে বের করা হয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কৃর্ত্তন। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা আবির ও রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা দোল পূর্ণিমা বা হোলি উৎসবে অংশগ্রহন করে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা হলি খেলার উৎপত্তি। প্রতি বছরের ন্যায় এ বছর পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম, জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারাসহ বিভিন্ন গ্রামে উৎসবমুখর পারিবেশের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়েছে।
এছাড়া মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। রং খেলা শেষে জিৎ ঘোষ জানান, সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলা চড়িয়ে নগর কীর্ত্তন বের করেছি। এসময় পাড়ার সকল ঘরের লোকজনকে রঙ ও আবির মেখে দিয়েছি। হোলিতে অংশ নেয়া সৃজন হাওলাদার জানান, দুপুর পর্যন্ত রঙ ও আবির দিয়ে
সবাইকে রাঙিয়ে দিয়েছি। বেশ আনন্দ করেছি আমারা। কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছর এ উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে কীর্ত্তন, মন্দিরে পূজা, প্রসাদ বিতরণ, রঙ ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ