• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

ঘোড়াঘাটে মশা তাড়াতে কয়েলের আগুনে ৩টি গরুসহ ৪টি ঘর পুড়ে ছাই/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৯ পঠিত
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে মশা তাড়াতে গিয়ে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরুসহ ৪টি গোয়াল ঘর। এতে ক্ষতি হয়েছে ৩টি গরুসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল। উদ্ধার করা হয়েছে ৬ লাখ টাকার মালামাল।

৬ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে ব্যবসায়ী মোঃ হবিবর রহমানের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত অনুমান ৩টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা ও বাড়ির মালিক মোঃ হবিবর রহমান জানান, প্রতি রাতের নায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। কয়েলের আগুন গোয়াল ঘরের বেড়ায় লেগে প্রথমে হবিবর রহমানের গোয়াল ঘরটিসহ ২টি ঘর পুড়ে যায়। আগুনে একটি গাভী,২টি বাছুর,হাঁস-মুরগী ও ১টি বৈদ্যুতিক মটর,বৈদ্যুতিক মিটার এবং ঘরে রাখা বিভিন্ন মালামাল পুড়ে যায়। বাড়ির মোঃ হবিবর রহমানের ক্ষতি প্রায় ৪ লক্ষ টাকা। পরে হবিবর রহমানের গোয়াল ঘরের আগুন পার্শ্বে তার বড় ভাই মোঃ দিলবর রহমানের ২টি গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ওই আগুনে তার ২টি ঘরও পুড়ে যায়।আগুনে প্রায় ২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হবিবর রহমান ও তার বড় ভাইয়ের দাবী তাদের ৩টি গরুসহ ৪টি ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে তাদের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ লক্ষ টাকার মালামাল।

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্থ ঘর থেকে ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুনে পুড়ে গেছে ৩টি গরু ও এ সব ঘরে থাকা আরো প্রায় ৪ লাখ টাকার মালামাল । ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ