• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ঘোড়াঘাটে আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল ৭ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার ।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ।
বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সদের আলী খন্দকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাকসুদুর রহমান চৌধুরী, কাজী নজরুল ইসলাম বিশু, প্রকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ আশাদুজামান পয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন লস্কর, মোঃ মাহফুজার রহমান,
মোঃ গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহবুব কায়সার ইমন ,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রুশিনা সরেন,
মুক্তিযোদ্ধা সম্পাদক এস এম রবিউল ইসলাম, কৃষি সম্পাদক মোঃ হারুন উর রশিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল হাজ্জ মোঃ আমজাদ হোসেন, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান প্রধান শাহীন, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ হামিদ, সদস্য মোঃ সুমন সরকার, মোঃ আঃ হালিম খন্দকার প্রমুখ।

এ দিকে ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। সকাল ৮ টায় উপজেলার রানীগঞ্জ বাজার কৃষকলীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিলন চন্দ্র সরকারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ