• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

নৌকা প্রার্থী টর্চার সেলে হাত পাখার কর্মী-সমর্থকদের নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন,পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রার্থীর কর্মী-সমর্থকদের তুলে নিয়ে নৌকা প্রার্থীর টর্চার সেলে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাতপাখা প্রার্থী মোঃ মেজবাহ উদ্দিন খান।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাত পাখা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন খান বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরন কাজীর কর্মী-সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় প্রতিনিয়ত বাঁধার সৃষ্টি করে আসছে। নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা করছে। শক্রবার সকালে আমার কর্মীদের মারধর করে জখম করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানেও তারা হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ এসে হামলা থেকে তাদের রক্ষা করলেও আমার দু’কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আহত অবস্থায় থানায় নিয়ে আসে। এছাড়া আরও চারজনকে নির্বাচনী এলাকা থেকে ধরে নিয়ে আসে।’

মেজবাহউদ্দিন খান আরও বলেন, ‘আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আপনাদের মাধ্যমেও আমি তাদেরকে পুন:রায় অনুরোধ জানাচ্ছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন হিরন কাজী বলেন,’ ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে হাত পাখার প্রার্থী মেজবাহ উদ্দিন খান দুলাল প্রচারণা চালাচ্ছে। তার উগ্র কর্মী-সমর্থকদের হামলায় আজ আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনকে আশংকা জনক অবস্থায় বরিশালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আমি এসব বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করে আপনাদের বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ