• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

রংপুরের পীরগঞ্জে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা। 

রিপোর্টার: / ২৬১ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি ।।

“পুলিশই জনতা-জনতাই পুলিশ”এই উচ্চারণকে সামনে রেখে গতকাল রংপুর জেলার পীরগঞ্জ থানার আয়োজনে “নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদ, আত্মহত্যা, চুরি রোধকল্পে ১৪নং চতরা ইউনিয়ন চত্বরে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয়। আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর, জনাব মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, পীরগঞ্জ থানা, রংপুর মহোদয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন যে, পুলিশ জনগণের বন্ধু। সমাজের নানাবিধ অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেবাই পুলিশের ধর্ম। তাই পুলিশি সেবা পেতে অবশ্যই যেকোন ধরণের অপরাধের সংবাদ দ্রুত পুলিশের নিকট পৌঁছাতে হবে। এক্ষেত্রে তিনি উপস্থিত সকলকে বিট অফিসারকে অথবা জরুরী ক্ষেত্রে ৯৯৯ এ ফোন করে সহায়তা গ্রহণের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ নাসিম উদ্দিন, সভাপতি, কমিউনিটি পুলিশিং, রংপুর; এ্যাডভোকেট দিলশাদ ইসলাম, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, রংপুর; জনাব লায়ন মোঃ মানিক হোসেন, দপ্তর সম্পাদক, কমিউনিটি পুলিশিং, রংপুর; জনাব মোঃ এনামুল হক শাহীন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগঞ্জ উপজেলা ও চেয়ারম্যান ১৪ নং চতরা ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, রংপুর, পীরগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জেলা ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ