• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

রংপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

সড়ক ও জনপথ অধিদপ্তর, রংপুর জোন, রংপুরের কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামের গণশুনানিতে সভাপতিত্ব করেন, রংপুর সড়ক জোন রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া। গণশুনানিতে গত এক বছরের কাজের পরিসংখ্যান, কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও চিন্তা ভাবনা বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গণশুনানির আলোচনায় অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল দিনাজপুর মাহবুবুল আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল রংপুরের আব্দুর রহীম, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল বগুড়া সুপ্তা চাকমা, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম জেলা নজরুল ইসলাম, নীলফামারী জহিরুল ইসলাম, বগুড়া আসাদুজ্জামান, রংপুরের মাহবুব আলমসহ সড়ক বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাগণ।
এ সময় সাংবাদিক, ঠিকাদার, কাউন্সিলর ও মেম্বার, সূধীসমাজ, সাধারন মানুষসহ সড়ক বিভাগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা গণশুনানির আলোচনা ও প্রশ্ন পর্বে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ