• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে কৃষকলীগ নেতার ওপর হামলা সহ বসতঘর ভাংচুর, ছাত্রলীগ নেতা গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে কৃষকলীগ নেতাকে পিটিয়ে আহত করা ও তার বসতঘরে হামলার ঘটনায় কালাইয়ার ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।

এঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান খান (২৩) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

জানা গেছে, বুধবার (২২ মার্চ) উপজেলার কালাইয়া ইউনিয়নের মার্সেন্টপট্টি এলাকায় পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুকে পিটিয়ে আহত করা হয়। এসময় তিনি দৌড়ে বাসায় ঢুকলে হামলাকারীরা তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার (২২ মার্চ) মাগরিব নামাজ শেষে বাসায় যাচ্ছিলেন রেজাউল কামাল পল্টু। এসময় ২০ থেকে ২৫ জনের একটি দল তার পথরোধ করে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। সে নিজেকে রক্ষা করতে দৌড়ে নিজের বসতঘরে প্রবেশ করলে হামলাকারীরা বাসায় ঢুকে ভাঙচুর করে। তখন তাকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।

আহত কৃষকলীগ নেতা রেজাউল কামাল পল্টু বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ঘটনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আমি অংশগ্রহণ করি। এসময় আমি বক্তব্যে হামলাকারীদের শাস্তি দাবি করি। এর জের ধরে আমাকে হত্যার উদ্দেশে আমার ওপর হামলা করে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় আছি, সুষ্ঠু বিচারের দাবি করছি।

বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ