• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

রংপুরে তিস্তা বাঁচাও আন্দোলনের মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরে তিস্তা বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ আজ শনিবার (২৫ মার্চ) রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কালে এক সমাবেশে বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার আদায়ের ব্যাপারে ভারতকে আর কোন ধরনের ছাড় নয়। প্রয়োজনে আর্ন্তজাতিক আদালতে মামলা করে সমুদ্র জয়ের মত তিস্তা জয় করতে হবে। তিস্তা সহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার আদায়ের দাবীতে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, এই আন্দোলনে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহন রয়েছে।
রংপুর তিস্তা বাঁচাও আন্দোলনের সভাপতি এডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আব্দুস সালাম, সাংবাদিক বাবুল নাগ, শ্রমিক নেতা সবুজ রায়, নারী নেত্রি সানজিদা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তিস্তার উজানে ভারত এক তরফা ভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভুমীতে পরিনত হচ্ছে। মৎস্যজীবিরা বেকার হয়ে পড়ছে। এর ফলে জাতীয় ভাবে বার্ষিক ১৩৫ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ