• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে গভীর রাতে তরমুজ চাষির সর্বনাশ, চোর ডাকাতদের উৎপাদ চরমে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার চর কালাইয়া, শৌলা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে চোর ডাকাত চক্রের সক্রিয় সংঘবদ্ধ দলের সদস্যরা। এতে সর্বস্ব হারাচ্ছে তরমুজ চাষিরা। দিনরাত নির্ঘুম হয়েও জিম্মির মুখে কাটছে তরমুজ চাষিরা। স্থানীয় প্রশাসনের যেন নেই কোনও নজরদারি। যার ফলে দুরদুরান্ত থেকে তরমুজ চাষ করতে আসা তরমুজ চাষিরা শঙ্কায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (২৫শে মার্চ) দিবাগত গভীর রাতে চর কালাইয়া মৌজার তরমুজ চাষির ক্ষেত থেকে তরমুজ চুরি ও ডাকাতি করার সময় হাতেনাতে ২জনকে তরমুজ চাষিরা আটক করেছে। এসময় ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬শে মার্চ) বেলা এগারোটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ২জন চোর তরমুজ চাষিরা আটক করে রেখেছেন। এবং ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন।

এসময় তরমুজ চাষি রাসেল শরীফ, সোহেল শরীফ, আনোয়ার প্যাদা সহ একাধিকরা জানান, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দুরদুরান্ত থেকে এসে পেটের দায়ে তরমুজ চাষ করছি। ফলনও ভালো হয়েছে। কিন্তু আমরা সবসময়ই নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতের গভীরে কেউ চোর সেজে কেউ বা আবার ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে হুমকি ধামকি দিয়ে বড় বড় তরমুজ গুলো কেটে নিয়ে যাচ্ছে। সকাল হলেই উঠে দেখি ক্ষেত ফাকা বা বড় বড় তরমুজ গুলো লাপাত্তা হয়ে গেছে। এব্যাপারে প্রশাসন অবগত থাকলেও কোনও প্রকার ব্যবস্থা নিচ্ছেন না।

তারা আরও জানান, শনিবার দিবাগত গভীর রাতে একদল তরমুজ কেটে নিয়ে যাচ্ছে এমন একদল চোর ডাকাতকে আমরা হাতেনাতে আটক করেছি। এসময় ২ জনকে আটক করে রাখা হয়েছে। এবং ১৮৪ পিচ তরমুজ উদ্ধার করা হয়। পরে তা স্থানীয় চেয়ারম্যান মনির মোল্লার নির্দেশে ছেড়ে দেওয়া হয়। কারন তিনি এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

নাম না বলা শর্তে একাধিকরা জানান, চোর ডাকাত চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্যদের উৎপাতে অতিষ্ঠ তরমুজ চাষিরা। যার কারণে অনেকেই মুখ খুলতে চান না। অনেকেই আছেন চাপের মুখে। কালাইয়া, চর কালাইয়া ও শৌলা এলাকায় রয়েছে এই চোর ডাকাত চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্যরা। যারা আজকে লক্ষ লক্ষ ও কোটি কোটি টাকার মালিক। অনেকেরই একসময় নুন আনতে পান্তা ফুরাতো। সাধারণ মানুষ গরু মহিষ নিয়েও রয়েছে হুমকির মুখে। যা দুই এক বছরের মধ্যে শত শত গরু মহিষ খুইয়ে সর্বস্ব হারিয়ে একাধিক সাধারণ মানুষ। এ অঞ্চল যেন চোর ডাকাতদের নিরাপত্তা স্থান।

এব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন শরীফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরমুজ চাষিদের ব্যাপারে আমাদেরই সোচ্চার হয়ে নিরাপত্তা দিতে হবে। আর আজকে যে চোর সহ তরমুজ উদ্ধার করা হয়েছে। তা চেয়ারম্যান সাহেবের নির্দেশে চোরদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লা ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এব্যাপারে স্থানীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, এব্যাপারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ