• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঘোড়াঘাটে বাটা ফ্রোইজ উদ্বোধন করলেন সাংসদ শিবলী সাদিক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে বহুজাতিক জুতা প্রস্তুতকারী বিখ্যাত প্রতিষ্ঠান বাটা কোম্পানীর ডিলার পয়েন্ট ‘বাটা ফ্রোইজ’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে পৌর এলাকার আজাদ মোড়ে অবস্থিত ডাঃ কমলেশ কুন্ডু শপিং কমপ্লেক্সের ফিতা কেটে বাটার নতুন এই শোরুমটির উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
এমপি শিবলী সাদিক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ দেশ বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করছেন। দেশ এখন আগের থেকে অনেক উন্নত। তিনি সমাবেশে আসা নারীপুরুষদের কাছে নৌকায় ভোট চেয়ে দেশের চলমান অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলায় সুনামধন্য প্রতিষ্ঠান বাটার এটিই প্রথম কোন ডিলার পয়েন্ট। সেখানে বাটা কোম্পানীর নারী, পুরুষ ও শিশুদের সব ধরণের জুতা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সত্তাধিকারী আব্দুস সালাম জনি।
এদিকে ঘোড়াঘাট উপজেলায় এই প্রথম বাটার নতুন শাখা উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রা। প্রসঙ্গত, বাটার নতুন এই শোরুমটি ঘোড়াঘাট-পলাশবাড়ী আ লিক সড়কের আজাদমোড়ে ডাঃ কমলেশ কুন্ডু শপিং কমপ্লেক্সের নীচ তলার ৫৫ নাম্বার দোকানে উদ্বোধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ