• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

ঘোড়াঘাটে ৩ মসজিদের উন্নয়নে এমপি শিবলী সাদিকের অনুদান/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩টি মসজিদের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ।রবিবার দুপুর ১২টায় পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড ও জমিলাপুরের জনসভায় মসজিদ উন্নয়নের জন্য এ অনুদান দেওয়ার ঘোষনা দেন তিনি।পরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুণ্ডু শপিং কমপ্লেক্সের বাটা ফ্রোইজের শোরুমের ফিতা কেটে উদ্ধোধন করেন এমপি শিবলী সাদিক।
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক পৌরসভার জমিলাপুর জামে মসজিদ ও রসুলপুর জামে মসজিদ এবং বাসস্ট্যান্ড জামে মসজিদের জন্য ১লক্ষ টাকা করে তিন মসজিদের জন্য ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন,মসজিদ-মাদ্রাসার সংস্কার ও নতুন মসজিদ নির্মাণের জন্য আমি সামর্থ অনুযায়ী অনুদান দিয়ে থাকি। যত দিন জীবিত থাকি, তত দিনই আপনাদের পাশে থেকে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী মন্ডল,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান কবির,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ,পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাহাদ আহমেদ,৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহম্মেদ,স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ