• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মেহেন্দীগঞ্জে সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত হুজুর কে জুতার মালা পরানোর কারণেই।

রিপোর্টার: / ৫৩৮ পঠিত
আপডেট: বুধবার, ১০ জুন, ২০২০

বি এম মনির হোসেনস্টাফ রিপোর্টারঃ-গলায় জুতার মালা পরিয়ে তা ভি‌ডিও করে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপমা‌নিত করা বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার দ‌রিচর খাজু‌রিয়া দা‌খিল মাদরাসার অ‌ফিস সহকা‌রি মোঃ শ‌হিদুল ইসলাম‌কে জুতার মালা পরানোর ঘটনায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাড়ী ও সদস্য মোঃ শহীদ দেওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেহেতু দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাড়ীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মধ্য দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার নিম্ন সহকারী কাম কম্পিউটার অপারেটর সহিদুল ইসলামের ওপর লাঠি, জুতা ও ঝাড়ু দিয়ে লাঞ্চিত ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং জুতার মালা পরিয়ে তা মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে যা প্রমাণিতও হয়েছে। সেহেতু মোস্তফা রাড়ীকে সাময়িক বরখাস্ত করা হল।
একই ধরনের অভিযোগে ওই ইউনিয়নের সদস্য মো. শহীদ দেওয়ানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে এ তথ্যর সত্যতা স্বীকার করে বলেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা দুত বাস্তবায়ন করা হবে।
প্রসঙ্গত, গত ৩ জুন বুধবার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মাদ্রাসার নিম্নমান সহকারী এবং পাশের মসজিদের ইমাম সহিদুল ইসলাম আলাউদ্দিনকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত করেন দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন এপরিষদের মোস্তফা রাড়ীসহ তার অনুসারীরা। পরদিন চেয়ারম্যান মোস্তফাসহ দুইজনকে আটক করে কারাগারে পাঠায় মোট পাঁচজনকে গ্রেফতার করে জেলা পুলিশের বিশেষ শাখা বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ