• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু/d.c.b

রিপোর্টার: / ২০৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গাজীপুর, ৩০ মার্চ, ২০২৩ () : জেলার শ্রীপুরে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুরের বকশিগঞ্জ থানার বগারচর গ্রামের মো. মুকুলের ছেলে মো. মনোয়ার (২৫)।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ১০মিনিটের দিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিয়াস, পাভেল ও মনোয়ারের মরদেহ উদ্ধার করে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম জানান, কারখানার নির্মাণকাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ। দুর্ঘটনায় তাদের নির্মাণশ্রমিক মারা গেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- এলাকায় আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেডের ভেতর শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় কারখানার সংকুচিত জায়গা থেকে একটি রড বের করার সময় অসাবধানতাবশত পাশের পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পর্শ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ