• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা/d.c.b

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বুয়েন্স আয়ার্স, ১ এপ্রিল ২০২৩ () : আয়োজক স্বত্ব হারানোর ইন্দোনেশিয়ার পরিবর্তে  নতুন আয়োজক হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে আর্জেন্টিনা। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন।
এখনো পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা। ফিফা ব্যুরো দুই থেকে তিনদিনের মধ্যে সিদ্ধান্ত নিবে আদৌ তারা এই প্রস্তাব গ্রহণ করবে কিনা। আগামী ২০ মে থেকে ছোটদের এই বিশ^কাপ শুরু হবার কথা রয়েছে।
শুক্রবার প্যারাগুয়েতে অনুষ্ঠিত দক্ষিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কমমেবল) কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে ফিফা বস বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনা ফুটবল সম্পর্কে জানি। আমরা নিশ্চিত এই পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের সামর্থ্য তাদের রয়েছে। আরো কিছু দেশ এ ব্যপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু সরকারী ভাবে আর্জেন্টিনা আজ বিস্তারিত ভাবে বিড জমা দিয়েছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’
ইসরাইলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে  ফিফা ইন্দোনেশিয়ার আয়োজক স্বত্ব বাতিল করে। আর্জেন্টিনার স্বাগতিক হবার পক্ষে ইসারাইলের সমর্থণ রয়েছে বলে আর্জেন্টিনায় কর্মরত দেশটির রাষ্ট্রদূত এয়াল সেলা জানিয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনা অনেক বড় একটি দেশ, এখানে সুযোগ সুবিধাও অনেক বেশী। আশা করছি ২০৩০ সালের মূল বিশ^কাপও তারা সফলভাবে আয়োজন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ