• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

নোয়াখালীতে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩

বরিশালে সিটি নির্বাচন চলাকালীন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম এর উপর এর উপর হামলার প্রতিবাদে ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ ওন্যাক্কারজনক হামলার মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর চাটখিল থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬জুন) বাদ আছর চাটখিল উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থানায় শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিজ সুপার মার্কেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা খোরশেদ আলম তালহা, প্রধান উপদেষ্টা মাওলানা ইলিয়াস, সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ-সাধারণ সম্পাদক হাসান আহমেদ, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল হোসাইন, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ সালেহ আহমদ, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এইচএম সাইফুল্লাহ গাজী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তালহা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এর উপর নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সামনে হামলায় হয়েছে। কিন্তু প্রশাসন আজ পর্যন্ত অপরাধীদেরকে আটক করা হয়নি। আমরা এ সন্ত্রাসী তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি ‌।
তিনি আরো বলেন এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি একজন পাগল নির্বাচন কমিশনার আমরা এ অযোগ্য কমিশনারের পদত্যাগ দাবি করছি।
তিনি আরো বলেন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ নির্বাচন কমিশন ও সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ