• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

সাবেক মন্ত্রী গৌর চন্দ্র বালার ১৫ তম মৃত্যুবার্ষিকী ফরিদপু।

রিপোর্টার: / ৩৮৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

এসএম আবুল বাশার ফরিদপুর প্রতিনিধি :-     মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্য মন্ত্রী এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা, অ্যাডভোকেট গৌর চন্দ্র বালার ১৫ তম মৃত্যুবার্ষিকীছিল গতকাল বুধবার। গৌর চন্দ্র বালার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার প্রয়াত গৌর চন্দ্র বালার ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাস ভবন ‘বালা-বাড়িথ, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামের বাড়ি, গোপালগঞ্জ সদরের পাটিকেল বাড়িস্থ প্রয়াতের শ্বশুরবাড়িতে পারিবারিকমন্ডলে গীতা পাঠ ও পূজা-অর্চণার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ২০০৫ সালের এই দিনে তিনি ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাসভবনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন গৌর চন্দ্র বালা। ১৯৫৪ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাশীন মুসলিম লীগের মন্ত্রী দ্বারকানাথ বাড়–রীর জামানত বাজেয়াপ্ত করে নির্বাচিত হন তিনি । ১৯৫৬ সালে তিনি যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদে প্রথমে বন ও পরে খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত স্বৈরাচারী আইউব বিরোধী আন্দোলনে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সক্রিয়ভাবে আংশ নেন। সত্তুরের নির্বাচনে তিনি ফরিদপুর-১ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ