• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

নোয়াখালীতে ইন্টারন্যাশনাল ইয়ূথ পিসের তিনদিন ব্যাপী ক্যাম্প উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৩৪ পঠিত
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

গান্ধী আশ্রম ট্রাস্টের মহাত্মা গান্ধীজীর ১৫৫তম জন্মজয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল ইয়ূথ পিসের তিনদিন ব্যাপী ক্যাম্পের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় জয়াগ গান্ধী আশ্রম স্কুল মাঠে বাংলাদেশ গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ)জীবন কানাই দাসের সভাপতিত্বে ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরোয়ার, জেলা দায়রা জজ আদালতের বিচারক নিলুফা সুলতানা, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব হুমায়ন কবির।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ওজি দেব, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, ডা:গ্রিস কৃষানী, ভুটানের সুরুয়াল হোসেন, জয়াগ গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার প্রমূখ।
উল্লেখ্য যে, তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস্ ক্যাম্পে ভারতের ৬২ সাইক্লিস্টসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের ৩৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিশ্ব ব্যাপী অহীংসা নীতি, শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ ক্যাম্পের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ